“মুজিববর্ষের আহবান- যুব কর্মসংস্থান”
এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে দিনাজপুরের বিরলে রবিবার সকালে উপজেলা যুব-উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে বিরল উপজেলা পরিষদ কনফারেন্স রুমে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা,যুবঋণ, প্রশিক্ষণের সনদপত্র ও গাছের চারা বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জাবের মোঃ সোয়াইব এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু, বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন বিরল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু রমাকান্ত রায় প্রমূখ। আলোচনা সভা শেষে প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে সনদপত্র ও যুবঋণের উদ্বোধন এবং উপস্থিত যুবকদের মাঝে গাছের চারা বিতরন করে অনুষ্ঠান শেষ করা হয়।
Please follow and like us:









