৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বিরলে ফেসবুকে পোস্ট দিয়ে এনসিপির উপজেলা প্রধান সমন্বয়কারীর পদত্যাগ 




বিরলে ফেসবুকে পোস্ট দিয়ে এনসিপির উপজেলা প্রধান সমন্বয়কারীর পদত্যাগ 

সাদেকুল ইসলাম সুবেল, বিরল,দিনাজপুর করেসপন্ডেন্ট

আপডেট টাইম : নভেম্বর ০৪ ২০২৫, ১৯:২৫ | 665 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের বিরলে জাতীয় নাগরিক পার্টি এনসিপির  উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী পদ থেকে পদত্যাগ করেছে মোঃ মোকাম্মেল হোসেন।
০৩ নভেম্বর (সোমবার) সন্ধ্যা ৭ টার দিকে  সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার নিজস্ব প্রোফাইলে পদত্যাগপত্রের ছবি সম্বলিত এক পোস্ট এর মাধ্যমে   পদত্যাগের বিষয়ে জানান দেন তিনি।
মোঃ মোকাম্মেল হোসেন বিরল উপজেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। পদত্যাগ পত্রে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের কথা জানিয়েছেন। এনসিপি সূত্রে জানা যায়, গত ২৯ জুন জাতীয় নাগরিক পার্টির বিরল উপজেলা  সমন্বয় কমিটি গঠিত হয়। এই কমিটিতে স্বাক্ষর করেন দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ও সদস্যসচিব আখতার হোসেন। কমিটিতে মোঃ মোকাম্মেল হোসেন কে প্রধান সমন্বয়কারী ও ৬ জনকে যুগ্ম সমন্বয়কারীর দায়িত্ব দেয়া হয় সদস্য রাখা হয় ১৪ জনকে।
পদত্যাগকারী মোঃ মোকাম্মেল হোসেন তার নিজের ফেসবুক পোস্টে লেখেন, আসসালামু আলাইকুম ওয়া-রাহমাতুল্লাহ্, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করলাম। সকলে ভালো থাকবেন, সকলে আমার জন্য দোয়া করবেন৷
পদত্যাগের কারণ জানতে চাইলে মোকাম্মেল হোসেন  বলেন, ‘আমি ব্যক্তিগত কারণে এনসিপি থেকে পদত্যাগ করেছি। ব্যক্তিগত কারণ ব্যক্তিগতই থাকুক, তা বাইরে বলতে চাই না। লিখিত পদত্যাগ পত্র কার নিকট জমা দিয়েছেন প্রশ্নে তিনি বলেন জেলা কমিটির প্রধান সমন্বয়কের নিকট জমা দিয়েছি, ২/৪ দিনের মধ্যে আমাকে পদত্যাগ পত্র গ্রহণ করে কাগজ দেয়ার কথা জানিয়েছেন।
পদত্যাগের বিষয়ে দিনাজপুর জেলা কমিটির প্রধান সমন্বয়কারী ফয়সাল করিম সোয়েব  বলেন, মোকাম্মেল হোসেন, লিখিত পদত্যাগ পত্র জমা দিয়েছে আমরা কেন্দ্রে সেটা পাঠিয়েছি এ বিষয়ে সিদ্ধান্ত পরবর্তীতে জানানে হবে৷
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET