দিনাজপুরের বিরলে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিরল উপজেলা শাখা শ্রমিকদল ও পৌর শ্রমিকদলের যৌথ উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।
দিবসটি উপলক্ষ্যে শুক্রবার সকালে বিরল কেন্দ্রিয় শহীদ মিনার চত্বর থেকে দিনাজপুর-২ (বির-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ¦ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষিন শেষে একই স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
এসময় তিনি বলেন, আমাদের প্রধান মন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব একজন শ্রমিক বান্ধব নেতা। তিনি শ্রমিকদের ভাগ্যের উন্নয়ন করতে চান। কিভাবে আমাদের শ্রমিক ভাইয়েরা ভাল থাকবে, দু’বেলা ভাল খাবার পাবে, তার পরিবার পরিজন যেন ভালভাবে চলতে পারে। তিনি শ্রমিকদের ভাল রাখার জন্য প্রধান মন্ত্রী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আমাদের নির্বাচনী ইশতেহারেও শ্রমিক ভাইদের কথা লেখা আছে। আমরা যখন সরকার গঠন করি, তখন একটি খালি বাস্ক পেয়েছি। কোন অর্থ নাই। সব লুটপাট হয়ে গেছে। তারা দেশের সম্পদ লুটপাট করে বিদেশে গিয়ে আরাম আয়েস করছে। আমরা এদেশে রাজনীতি করবো। এদেশের মানুষের সাথে আমরা থাকবো। আমরা এদেশের মানুষকে নিয়ে এলাকার উন্নয়ন করবো। আমরা ক্ষমতায় থাকলেও এদেশে থাকতে চাই। ক্ষমতায় না থাকলেও এদেশেই থাকতে চাই। পালিযে যেতে চাই না। আমরা সব সময় মানুষের কথা বলেছি। মানুষকে নিয়ে চিন্তা করেছি। তাই আপনাদের ভোটে নির্বাচিত আমাদের বর্তমান প্রধান মন্ত্রী বিএনপি’র চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব দিন-রাত পরিশ্রম করছেন যে, খালি বাক্সটা কিভাবে পুরণ করা যায়। কিভাবে স্বল্প সম্পদের মধ্যে দিয়ে দেশের মানুষকে শান্তিতে এবং সুখে রাখা যায়।
অনুষ্ঠানে উপজেলা শ্রমিক দলের সভাপতি একরামুল হক চুন্নু-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালোনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সহ-সভাপতি এ্যাড. আব্দুল বাকী, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিলন, হায়দার আলী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল হক হিরা, সাধারণ সম্পাদক নুর জামাল সোনাহার ও শ্রমিক দলের সাবেক সভাপতি হামিদুর রহমান। এছাড়া প্রমুখও বক্তব্য রাখেন।
Please follow and like us:









