২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বিরলে শহীদ ওসমান হাদীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত




বিরলে শহীদ ওসমান হাদীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত

সাদেকুল ইসলাম সুবেল, বিরল,দিনাজপুর করেসপন্ডেন্ট

আপডেট টাইম : ডিসেম্বর ২০ ২০২৫, ২০:৩৯ | 661 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের বিরলে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর দুইটায় বিরল সরকারি পাইলট  মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমীর হাফেজ মোঃ আব্দুর রশীদ জানাজা নামাজের ইমামতি করেন।
‎এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি আজমীর হোসেন, ৫ নং বিরল ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তারুজ্জামান বাদল, ৪ নং শহরগ্রাম ইউনিয়নের সাধারণ সম্পাদক আজিমুল ইসলাম। উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমুল ইসলাম, গণঅধিকার পরিষদের বিরল উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল বারি , জেলা এনসিপির সদস্য ছাত্রনেতা হারুন, সহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষ জানাজায় অংশ গ্রহণ করেন।
জানাজা নামাজের আগে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন শহীদ ওসমান হাদির সাহসিকতা ও ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে তার অকুতোভয় অবস্থান আমাদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তার চিন্তা-চেতনা ধারণ করেই আমরা এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখার সংগ্রাম চালিয়ে যাব। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিন্দুমাত্র কোনো আপোষ করা হবে না।
জানাজা শেষে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী সহ জুলাই গণঅভ্যুত্থানে প্রাণ হারানো সকলের বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET