৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বিরলে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে বিএনপির আর্থিক সহায়তা ও বস্ত্র বিতরণ




বিরলে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে বিএনপির আর্থিক সহায়তা ও বস্ত্র বিতরণ

সাদেকুল ইসলাম সুবেল, বিরল,দিনাজপুর করেসপন্ডেন্ট

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৫ ২০২৫, ১৯:৩৬ | 743 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের বিরল উপজেলা বিএনপি’র আয়োজনে প্রায় ১৫’শত সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আর্থিক সহায়তা প্রদান ও বস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা শহিদ মিনার চত্ত্বরে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আর্থিক সহায়তা প্রদান ও বস্ত্র বিতরণ করেন দিনাজপুর-০২ (বিরল-বোচাগঞ্জ) আসনে ২০১৮ সালের নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থী এবং দিনাজপুর জেলা বিএনপি’র নির্বাহী সদস্য আলহাজ¦ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
সহকারী শিক্ষক যোতিষ চন্দ্র রায় এর সভাপতিত্বে এবং দিনাজপুুর মাতাসাগর এস আর এ ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজীর ইন্সট্রাক্টর (টেক্সটাইল) প্রদীপ সিং এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরল উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন, সহ-সভাপতি আব্দুল বাকী, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, বোচাগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম, বিরল উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিলন, দিনাজপুর জেলা প্রচার দলের আহ্বায়ক এম আক্কাস, আমন্ত্রিত অতিথি হিসেবে বস্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট দিনাজপুর জেলা শাখার সদস্য সচিব থিয়োটনিয়াস হাসদা সুইট প্রমূখ।
এসময় প্রধান অতিথি সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেন- আপনারা উৎসব নির্বিঘ্নে পালন করবেন, ভয় পাবার কোন কারণ নেই। কেউ যদি বাধার কারণ হয়ে দাড়ায় আমাদের খবর দিবেন আমরা তাকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করব। এদেশটা আমাদের সকলের। প্রত্যেক ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। ধর্ম যার যার রাষ্ট্র সবার। এই রাষ্ট্র সকল ধর্মের সমান অধিকার দিয়েছে, তাই আপনাদের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET