১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বিরলে ১০ম গ্রেড এর দাবিতে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দুই ঘন্টা কর্মবিরতি কর্মসূচি পালন 




বিরলে ১০ম গ্রেড এর দাবিতে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দুই ঘন্টা কর্মবিরতি কর্মসূচি পালন 

সাদেকুল ইসলাম সুবেল, বিরল,দিনাজপুর করেসপন্ডেন্ট

আপডেট টাইম : নভেম্বর ৩০ ২০২৫, ২৩:৪১ | 645 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বিরলে দশম গ্রেডে বেতনের দাবিতে বিক্ষোভ দেখিয়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন। মেডিকেল টেকনোলজিস্ট এ ফার্মাসিস্ট ১০ গ্রেড বাস্তবতায়ন পরিষদ, বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, এর সদস্যরা।  দাবি আদায় না হলে আগামী ৩ ডিসেম্বর অর্ধদিবস কর্মবিরতি ও  ৪ ডিসেম্বর থেকে পূর্ণ দিবস কর্মবিরতি পালনের মাধ্যমে হাসপাতাল শাটডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা। রোববার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত দুই ঘণ্টা এ কর্মবিরতি পালন করেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।
এসময় স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ব্যনার হাতে কর্মবিরতি পালন কালে তারা বলেন আমরা দীর্ঘ ৩১ বছর দশম গ্রেডে বেতনের দাবি জানালেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। অথচ সংসদ সচিবালয় মেডিকেল সেন্টার, সচিবালয় ক্লিনিক, প্রধান উপদেষ্টার কার্যালয় মেডিকেল সেন্টার, বঙ্গভবন মেডিকেল সেন্টার, স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষায়িত ইনস্টিটিউটসমূহে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টবৃন্দ, দীর্ঘদিন যাবৎ চরম বৈষম্যের শিকার হয়ে মানব সেবা চালিয়ে যাচ্ছেন। অন্যান্য ডিপ্লোমা কোর্সধারীর মধ্যে ডিপ্লোমা প্রকৌশলী, ডিপ্লোমা নার্স এবং ডিপ্লোমা কৃষিবিদরা ইতোমধ্যেই ১১তম গ্রেড হতে ১০ম গ্রেডে উন্নীত হয়েছে। অতীব পরিতাপের বিষয় ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ন্যায্য অধিকার ১০ম গ্রেড বাস্তবায়িত হয়নি। বর্তমানে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড এর ফাইলটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে। সরকারের সংশ্লিষ্ট বিভাগ ও মন্ত্রণালয়ে বারংবার উপস্থাপিত হয়ে আসছে। কিন্তু অতীব দুঃখের বিষয় নিয়মতান্ত্রিক উপায়ে আন্দোলন-সংগ্রাম, সহায়ক কর্মসূচি পালন, দাপ্তরিক চিঠি চালাচালি, আবেদন, সর্বোপরি জনপ্রশাসন বিধি শাখার সমস্ত চাহিদা পূরণ করা সত্ত্বেও সংশ্লিষ্ট উর্ধ্বর্তন কর্তৃপক্ষের সদিচ্ছার অভাব, আমলাতান্ত্রিক জটিলতা ও নানাবিধ উদ্দেশ্যে মন্ত্রণালয় অবিরতভাবে কোয়ারী দেওয়ার মাধ্যমে সময়ক্ষেপণ ও জটিলতা তৈরি করছে। এমতাবস্থায়, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড অতিদ্রুত বাস্তবায়নের লক্ষে আমাদের এই কর্মসূচি সারাদেশে পালন করা হচ্ছে দীর্ঘ সময় আমাদের এই যৌক্তিক  দাবি বাস্তবায়ন না করায় মেডিকেল টেকনোলজিস্ট এ ফার্মাসিস্ট ১০ গ্রেড বাস্তবতায়ন পরিষদের কর্মসূচির অংশ হিসেবে গোটা দেশের ন্যায়
আমরা হাসপাতালে সকাল ৯টা থেকে ১১টা দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছি।
বক্তারা আরও বলেন আমাদের এই যৌক্তিক দাবী দ্রুত সময়ের মধ্যে মেনে নেয়া না হলে সামনে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।
কর্মসূচি উপস্থিত ছিলেন মোঃ তোফাজ্জল হোমেন মেডিক্যাল টেকনোলজিস্ট (এক্স-রে),  মোঃ হযরত বেলাল, মেডিক্যাল টেকনোলজিস্ট (প্যাথলজি), মোছাঃ তছলিমা আক্তার, মেডিক্যাল টেকনোলজিস্ট (প্যাথলজি),মোঃ জাকিরুল ইসলাম, মেডিক্যাল টেকনোলজিস্ট (প্যাথলজি), মোছাঃ আজিনুর, মেডিক্যাল টেকনোলজিস্ট (প্যাথলজি), মোছাঃ রেবেকা সুলতানা, মেডিক্যাল টেকনোলজিস্ট (প্যাথলজি), মোঃ মোতসিম বিল্লাহ্, ফার্মাসিস্ট, মোছাঃ নাসরিনা বেগম, ফার্মাসিস্ট, মোঃ সাইফুল ইসলাম,  ফার্মাসিস্ট, শ্রী অসীম কুমার, ফার্মাসিস্ট, মোঃ তোয়াব হোসেন, ফার্মাসিস্ট, মোছাঃ এলিনা আকাতার, ফার্মাসিস্ট, রিপন সরকার, মেডিক্যাল টেকনোলজিস্ট (ডেন্টাল),প্রমূখ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET