বিরলে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর এর আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন, আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
১৬ আগষ্ট (রবিবার) উপজেলা হোল রুমে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর শুভ উদ্বোধন করেন দিনাজপুর-২ বিরল-বোচাগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন দিনাজপুর-২ বিরল-বোচাগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
আলোচনা সভায় উপজেলা সমাজসেবা অফিসার রাজুল ইসলাম এর সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ আল এমরান, কৃষি অফিসার রুম্মান আক্তার, উপজেলা বিএনপি সভাপতি বাবুল হোসেন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল হক হিরা, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক শহিদুল ইসলাম সহিদ প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন উপজোলা মৎস্য অফিসার আবুল কালাম আজাদ।
আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন মৎস্য চাষিদের মাঝে পুরুষ্কার বিতরন ও সম্মান সূচক স্ক্রেট প্রদান করেন প্রধান অতিথি। পরে মির্জাপুর আনসার ও ভিডিপি সমবায় উন্নয়ন সমিতির পুকুরে পোনা অবমুক্ত করা হয়।
Please follow and like us:









