, , ,

শিরোনামঃ-
  • হোম
  • কৃষি সংবাদ
  • বিরামপুরে তিন হাজার সাত’শ কৃষককে বিনামূল্যে সার-বীজ প্রদান




বিরামপুরে তিন হাজার সাত’শ কৃষককে বিনামূল্যে সার-বীজ প্রদান

মোঃ সামিউল আলম, বিরামপুর,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ৩১ ২০২৩, ২১:০৩ | 944 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের বিরামপুর উপজেলায় ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে গম, ভুট্রা, সরিষা, সূর্যমুখী, শীতকালীন পেঁয়াজ ও মুগডাল ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় (অগ্রাধিকার তালিকাভুক্ত) ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উপকরণ (বীজ ও সার) বিতরণের অংশ হিসেবে মঙ্গলবার (৩১ অক্টোবর) তিন হাজার সাত’শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিনামূল্যে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ করেছে।
উপজেলা পরিষদ চত্বরে বীজ-সার বিতরণ কর্মসূচীর উদ্বোধনীতে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফিরোজ আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম বানু, উপজেলা মৎস্য কর্মকর্তা কাওসার আলী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ জাহিদুল ইসলাম ইলিয়াস প্রমূখ। ৩ হাজার ৭ শত কৃষকের প্রতি জনকে ১ কেজি হারে সরিষা বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি বিতরণ করা হয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET