, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বিরামপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের খাদ্য সহায়তা প্রদান




বিরামপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের খাদ্য সহায়তা প্রদান

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : এপ্রিল ০৬ ২০২০, ১৭:১৭ | 812 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-১১৬৭) এর আওতাধীন বিরামপুর স্ট্যান্ড কমিটির পক্ষ থেকে শ্রমিক ইউনিয়নের সদস্যভুক্ত বিরামপুর উপজেলার ৩২২ জন কর্র্মহীন পরিবহন শ্রমিকের পরিবারে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বিরামপুর রেলস্টেশন রোডস্থ অস্থায়ী কার্যালয়ে সোমবার (৬ মার্চ) এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। এসব খাদ্যসামগ্রীর প্যাকেটের মধ্যে ছিল চাল, ডাল, আটা-ময়দা, আলু, তেল, লবণ, পেঁয়াজ, কাঁচা মরিচ, বেগুন ও সাবান।
এসময় উপস্থিত ছিলেন, বিরামপুর স্ট্যান্ড কমিটির সভাপতি এমদাদুল হক, সাংগঠনিক সম্পাদক মুকুল সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক মোসফিকুর রহমান, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক আব্দুল করিম মন্ডল, কার্যকরী সদস্য আলী হোসেন, শ্রমিক নেতা তোতা মিয়া, সুমন আহমেদ প্রমূখ।
সাংগঠনিক সম্পাদক মুকুল সরকার জানান, দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের শ্রদ্ধেয় সাধারণ সম্পাদক ফজলে রাব্বীর নির্দেশে দেশে চলমান করোনা ভাইরাসের পরিস্থিতিতে গণপরিবহন বন্ধ থাকায় বেকার ও কর্মহীন পরিবহন শ্রমিক ভাইদের মাঝে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। যাতে কর্মহীন শ্রমিকের পরিবারের সদস্যদের অনাহারে থাকতে না হয়। তিনি আরো জানান, যতদিন দেশের পরিস্থিতি স্বাভাবিক না হবে ততদিন এই কার্যক্রম অব্যাহত থাকবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET