১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বিরামপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন




বিরামপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : ডিসেম্বর ১৬ ২০১৯, ২১:০৩ | 808 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে দিনাজপুরের বিরামপুরে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে। সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে শ্রদ্ধা নিবেদন শেষে বিরামপুর আনসার মাঠে স্থানীয় সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক বেলুন উড়িয়ে ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির শুভ সূচনা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার তৌহিদুর রহমানের সভাপতিত্বে পুলিশ ও আনসার বাহিনীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কুচকাওয়াজে সালাম গ্রহন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও ছাত্র-ছত্রীদের মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুল, বিরামপুর সার্কেলের সিনিয়র এএসপি মিথুন সরকার, থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সিরাজুল ইসলাম, দিনাজপুর পল্লী বিদ্যুত সমিতি-২ এর জেনারেল ম্যানেজার আমজাদ হোসেন, বিরামপুর সরকারী কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন, উপাধ্যক্ষ অদৈত্য কুমার অপু, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি নাড়– গোপাল কুন্ডু, যুবলীগের সভাপতি আবুহেনা মোস্তফা কামাল, বীর মুক্তিযোদ্ধাগণ, আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও প্রশাসনিক সকল কর্মকর্তাবৃন্দ সহ সুধীবৃন্দরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET