১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বিরামপুরে ল‍্যাম্বের সিএস-টু প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত




বিরামপুরে ল‍্যাম্বের সিএস-টু প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

মোঃ সামিউল আলম, বিরামপুর,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ১৭ ২০২৫, ১৯:৫২ | 655 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

‎দিনাজপুরের বিরামপুর উপজেলায় বেসরকারি সংস্থা ল্যাম্ব এর কমিউনিটি হেলথ্ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম (সিএইচডিপি) এর উদ্যোগে ল‍্যাম্ব হেলথ্-ইউকে এর আর্থিক সহায়তায় পরিচালিত “কমিউনিটি সেফটি শিল্ড (সিএস-টু)” প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
‎ল‍্যাম্ব এর পাবলিক রিলেশনস্ অফিসার এনোস সরেন এর সভাপতিত্বে কর্মশালাটি সোমবার (১৭ নভেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন। কর্মশালাটি সঞ্চালনা করেন কমিউনিটি সেফটি শিল্ড প্রকল্পের টেকনিক্যাল কো-অর্ডিনেটর নিরঞ্জন বর্মন।
‎অনুষ্ঠানে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. বিপুল কুমার চক্রবর্তী, কৃষি কর্মকর্তা কৃষিবিদ কমল কৃষ্ণ রায়, সমাজসেবা কর্মকর্তা আব্দুল আওয়াল, যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, শিক্ষা কর্মকর্তা (প্রাথমিক) রুনা লাইলা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমসের আলী মন্ডল, মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাহিরুল ইসলাম, কাটলা ইউনিয়ন পরিষদের প‍্যানেল চেয়ারম্যান ফাইমা বেগম, জোতবানী ইউনিয়ন পরিষদের প‍্যানেল চেয়ারম্যান সাজেদুর রহমান মিলন, প্রেসক্লাবের আহবায়ক সাংবাদিক শাহ্ আলম মন্ডল, বিওয়াইএফসি’র প্রোগ্রাম ম‍্যানেজার সম্রাট ব‍্যাপারি, ল‍্যাম্ব এর লিয়াজোঁ ম‍্যানেজার মাহাতাব উদ্দিন লিটন, ল‍্যাম্ব সিএস-টু এর প্রকল্প ব‍্যবস্থাপক বিলাস পৌল তিগ্যা সহ আরো অনেকে বক্তব্য রাখেন। এতে সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধি, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, কমিউনিটি ও ধর্মীয় নেতারা অংশগ্রহণ করেন।
‎কর্মশালায় বক্তারা মানবপাচার প্রতিরোধ, মানসিক স্বাস্থ্য উন্নয়ন, যৌন ও  জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে যৌথ উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET