, , ,

শিরোনামঃ-
  • হোম
  • পাঁচ মিশালী
  • বিরামপুরে স্বেচ্ছাসেবক লীগের কর্মী সম্মেলন ও ওয়ার্ড আহবায়ক কমিটি গঠন




বিরামপুরে স্বেচ্ছাসেবক লীগের কর্মী সম্মেলন ও ওয়ার্ড আহবায়ক কমিটি গঠন

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : অক্টোবর ২৯ ২০২০, ২৩:১৫ | 968 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের বিরামপুরে পৌরসভার ৪নং ওয়ার্ডে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সময় মেহেদি হাসান হৃদয়কে আহ্বায়ক এবং সৈকত চৌধুরী, রুহুল আলম বাদল, সুব্রত সরকার ও আব্দুর রউফ বুলবুলকে যুগ্ন আহ্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ট ৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে কৃষ্টচাঁদপুর টেক্সাইল ভোকেশনাল স্কুল মাঠ প্রাঙ্গনে বিরামপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোঃ খায়রুল আলম মুকুট এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ খায়রুল আলম রাজু, পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুল, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মেজবাউল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন প্রমুখ।
এ সময় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিরামপুর উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET