দিনাজপুরের বিরামপুরে পৌরসভার ৪নং ওয়ার্ডে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সময় মেহেদি হাসান হৃদয়কে আহ্বায়ক এবং সৈকত চৌধুরী, রুহুল আলম বাদল, সুব্রত সরকার ও আব্দুর রউফ বুলবুলকে যুগ্ন আহ্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ট ৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে কৃষ্টচাঁদপুর টেক্সাইল ভোকেশনাল স্কুল মাঠ প্রাঙ্গনে বিরামপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোঃ খায়রুল আলম মুকুট এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ খায়রুল আলম রাজু, পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুল, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মেজবাউল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন প্রমুখ।
এ সময় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিরামপুর উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
Please follow and like us:









