, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বিরামপুর আদর্শ হাইস্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ




বিরামপুর আদর্শ হাইস্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ

মোঃ সামিউল আলম, বিরামপুর,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৮ ২০২৪, ২২:০১ | 831 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুর শিক্ষা বোর্ডের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান বিরামপুর আদর্শ হাইস্কুলের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবাগত শিক্ষার্থীদের বরণ এবং দোয়া অনুষ্ঠিত হয়েছে।
হাইস্কুল প্রাঙ্গণে সকাল ১১ টায় প্রথম পর্বে প্রতিধ্বনি সাহিত্য সংস্কৃতি সংসদ ও আদর্শ হাইস্কুল সাংস্কৃতিক টীমের যৌথ পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় পর্বে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মুহাদ্দিস ডক্টর এনামুল হকের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনিম আওন, মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের আলী মণ্ডল, আল মারুফ ট্রাস্টের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা আশরাফুল ইসলাম, বিরামপুরের কৃতি সন্তান প্রফেসর ডক্টর জসিবর রহমান, টকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ রেজাউল করিম সরকার, প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, প্রধান শিক্ষক মোকছেদ আলী চৌধুরী প্রমূখ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET