বিশিষ্ট নাগরিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামী গুইমারা উপজেলা শাখার উদ্যোগে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেল ৫টায় গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এ ইফতার মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গুইমারা উপজেলা জামায়াতে ইসলামীর তথ্য ও মিডিয়া সম্পাদক আবু বকর ছিদ্দিকের সঞ্চালনায় এবং উপজেলা আমীর রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,খাগড়াছড়ি জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ মিনহাজুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি ডা. ওলিউর রহমান এবং গুইমারা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মইন উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী বলেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জামায়াতে ইসলামীকে হারিয়ে দেওয়া হয়েছে—এ বিষয়ে সাবেক উপদেষ্টা রেজোয়ানা সিদ্দিকীও মিডিয়ার সামনে সাক্ষ্য দিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।
তিনি অতীতের ন্যায় ভবিষ্যতেও জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জেলা জামায়াতের সেক্রেটারি মিনহাজুর রহমান ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
ইফতার মাহফিলে আগত অতিথিরা পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন জোরদারের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের খাগড়াছড়ি জেলা আমীর মুফতি ওসমান গণি।
Please follow and like us:









