৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • মানবিক
  • বিশুদ্ধ পানির চাহিদা পুরনের লক্ষে ১৩০টি টিউবওয়েল বিতরণ করেন মোঃ মতিউর রহমান




বিশুদ্ধ পানির চাহিদা পুরনের লক্ষে ১৩০টি টিউবওয়েল বিতরণ করেন মোঃ মতিউর রহমান

নাজমুল ইসলাম মিলন, দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ৩১ ২০২৫, ২৩:৩৩ | 788 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 দিনাজপুরের বীরগঞ্জ ও কাহারোল উপজেলায় গরিব ও অসহায় মানুষের মাঝে বিশুদ্ধ পানির সুবিধা নিশ্চিত করতে নিজ উদ্যোগে ১৩০টি টিউবওয়েল বিতরণ করেছেন জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ মতিউর রহমান।

৩১ জুলাই বৃহস্পতিবার সকাল ১১ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে দলীয় অফিসের সামনে উপজেলা আমির ক্বারী আজিজুর রহমানের সভাপতিত্বে নির্বাচনী এলাকার বিভিন্ন গ্রাম ঘুরে সুপেয় বিশুদ্ধ পানির চাহিদা উপলব্ধি করে গ্রামের দুঃস্থ মানুষদের সাহায্যের লক্ষ্যে নিজ উদ্যোগে ১৩০ টি টিউবওয়েল বিতরন কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক জনাব মোঃ মতিউর রহমান।

এসময় প্রধান অতিথি মোঃ মতিউর রহমান বলেন, জনগণের মৌলিক চাহিদা পূরণ করা আমাদের নৈতিক দায়িত্ব। টিউবওয়েল স্থাপনের মাধ্যমে মানুষ যেন নিরাপদ ও বিশুদ্ধ পানি পায়, সেটিই আমাদের প্রধান লক্ষ্য। আপনারা আমার কাছে টিউবওয়েল চাননি, তবুও আমি সংগঠনের দায়িত্বশীলদের সহায়তায় আপনাদের খুঁজে বের করে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। শুধু টিউবওয়েল বিতরণ নয়, বরং প্রতিটি টিউবওয়েলের সেটিংসহ সমস্ত খরচ বহনের দায়িত্বও আমি নিয়েছি।

তিনি আরো বলেন, আপনাদের দোয়া চাই, আল্লাহ যদি আমাকে জাতীয় সংসদ সদস্য হিসেবে কবুল করেন, তবে আমার এমপি পদমর্যাদার প্রতিটি সুবিধা গরিব ও অসহায় মানুষের কল্যাণে ব্যয় করবো। ইনশাআল্লাহ, আমি সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করবো।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর দিনাজপুর জেলার কর্মপরিষদ সদস্য ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মোঃ জাকিরুল ইসলাম, উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মোঃ লুৎফর রহমান, উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য এবং যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মোঃ আমিনুল ইসলাম প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET