, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বিশ্বম্ভরপুরে জুলাই পুনর্জাগরণে  সমাজ গঠনের লক্ষ্যে আমাদের শপথ পাঠ 




বিশ্বম্ভরপুরে জুলাই পুনর্জাগরণে  সমাজ গঠনের লক্ষ্যে আমাদের শপথ পাঠ 

সোহেল আহমদ সাজু,  তাহিরপুর .সুনামগঞ্জ, করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : জুলাই ২৬ ২০২৫, ২১:০৬ | 748 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় জুলাই পুনর্জাগরণের বানীকে ধারন করে একটি মানবিক বৈষম্যহীন ও ন্যায় ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে আমাদের শপথ বাক্য অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ২৬ জুলাই ) সকালে বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ গণমিলনায়তনে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে শপথ পাঠ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মেরিনা দেবনাথ।
অনুষ্ঠান শুরুতে জাতীয় পর্যায়ের কেন্দ্রীয় বিভিন্ন অনুষ্ঠানমালা প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাদাঘাট দক্ষিণ ইউপি চেয়ারম্যান এডভোকেট মো. ছবাব মিয়া, উপজেলা জনস্বাস্থ্য উপ—সহকারী প্রকৌশলী মৃদুল কান্তি সরকার, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে শাহ রাকিব ও জান্নাত মরিয়ম।
.
বক্তারা উল্লেখ করেন যে, জুলাই জাগরণের শপথ বাক্য পাঠকে ধারণ করে লাল সবুজের নতুন বাংলাদেশ গড়তে সকল শ্রেণী পেশার মানুষ এক সারীতে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার মো. শামসুল আনোয়ার জুয়েল, কারিগরি প্রশিক্ষক শান্তি রানী পাল ও মহিলা বিষয়ক অফিসের ফাইজুল ইসলাম।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET