সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বসতবাড়ি তে অগ্নিকাণ্ডের ঘটনায় বাড়িঘর, নগদ অর্থ, স্বর্ণ অলংকার সহ প্রায় ২৫ – ৩০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে।
রবিবার (২৮ ফেব্রুয়ারি) গভীর রাতে বিশ্বম্ভরপুর উপজেলা সদরের নতুন পাড়া আরামবাগ আবাসিক এলাকার বাসিন্দা আব্দুস সালাম ঠিকাদারের বাসায় গভীর রাতে দুর্বৃত্তরা বাইরে তালা দিয়ে ঘরে আগুন লাগিয়ে দেয়। এঘটনায় এলকাবাসীর আত্ব চিৎকারে ঘুমন্ত থাকা আব্দুস সালামের স্ত্রী সন্তান ও পার্শ্ববর্তী ভাড়াটিয়া মানিক মিয়া ও তার পরিবারের লোকজন কোন রকমে ঘর থেকে বাহির হয়ে প্রানে রক্ষা পান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হয়। ততক্ষণে ঘরের মুল্যবান আসবাবপত্র সহ, সকল জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।
ফায়ার সার্ভিস প্রতিনিধি চাঁন মিয়া জানান, আগুন লাগার খবর পাওয়া মাত্রই আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। রাস্তা সরু ও পানি সংকটের কারনে একটু সমস্যা হলেও আগুন নেভাতে সক্ষম হয়েছি।
বাসার মালিক আব্দুস সালাম ঠিকাদার জানান, রাত প্রায় সারে ১২ ঘটিকার সময় বাইরে দরজায় তালা দিয়ে দুর্বৃত্তরা আমার বাসায় আগুন ধরিয়ে দেয়। এতে পশ্চিম পাশের আধা পাকা সম্পূর্ণ ঘর ও ঘরের আসবাবপত্র, নগদ ৮ লক্ষ টাকা, দেড় বডি স্বর্ণ অলংকার সহ প্রায় ২৫ – ৩০ লক্ষ টাকার কয়ক্ষতি হয়েছে। আমার ধারণা আমার পার্শ্ববর্তী প্রতিবেশীরা পূর্বের শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে আমার ক্ষতিসাধনের ইচ্ছায় আগুন লাগিয়েছে।
থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি। আধাপাকা একটি ঘর, মোটরসাইকেল ও ঘরের সরঞ্জামাদি সম্পূর্ণ পুড়ে ছাই।
Please follow and like us:









