৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বিশ্বম্ভরপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫




বিশ্বম্ভরপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

সোহেল আহমদ সাজু,  তাহিরপুর .সুনামগঞ্জ, করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : জানুয়ারি ১২ ২০২৬, ১৯:৫৯ | 676 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। রোববার রাত ৯টার দিকে উপজেলার কাটাখালী বাজারে এ সংঘর্ষ হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা বিএনপি নেতা রমিজ উদ্দিন মাস্টার ও পাভেল আহমেদের সমর্থকদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। এ সময় স্থানীয় বিএনপির একটি কার্যালয়েও ভাঙচুরের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি রমিজ উদ্দিন মাস্টার অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের দোসররা বিএনপিতে অনুপ্রবেশের চেষ্টা করছে। তারা পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালিয়েছে। এতে আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে পাভেল আহমেদ বলেন, থানা পুলিশের অনুমতি নিয়ে আমরা কাটাখালী বিএনপি অফিসে শান্তিপূর্ণভাবে সভা করছিলাম। এ সময় রমিজ উদ্দিন মাস্টারের নেতৃত্বে আমাদের ওপর হামলা চালানো হয়। এতে আমাদের লোকজন আহত হয়েছে।

বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, কাটাখালী বাজার এলাকায় স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে রমিজ উদ্দিন মাস্টার ও পাভেল আহমেদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় এখনো কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET