৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বিশ্বম্ভরপুরে মাধ্যমিক পর্যায়ে মেয়েদের ঝড়ে পড়া প্রতিরোধে ইরার শীর্ষ সভা




বিশ্বম্ভরপুরে মাধ্যমিক পর্যায়ে মেয়েদের ঝড়ে পড়া প্রতিরোধে ইরার শীর্ষ সভা

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : মার্চ ১২ ২০২৬, ১৬:৩৬ | 644 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বিশ্বম্ভরপুর উপজেলায় মেয়েদের মাধ্যমিক শিক্ষায় আর্থিক সহায়তা লাভের জন্য সমমনা সংস্থা এবং সুশীল সমাজ ও প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে,এফ্যারটস ফর রুরাল এডভান্সমেন্ট (ইরা) র “এডুকেশন চ্যাম্পিয়ন নেটওয়ার্ক ৭ প্রকল্পর ” আয়োজনে সভায় সভাপতির বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার, আবদুল মতিন খান। সভা সঞ্চালনায় বক্তব্য রাখেন
মোঃ ফজলুল করিম, মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন অফিসার, ইরা,সুনামগঞ্জ। এ সময় মেয়েদের মাধ্যমিক শিক্ষায় সমাজের প্রধান বাঁধাগুলো নিয়ে আলোচনা এবং করণীয় ও উত্তরণের জন্য কর্মপরিকল্পনা তৈরির মাধ্যমে মেয়েদের মাধ্যমিক শিক্ষায় ঝড়ে পরারোধ করার জন্য স্ব-স্ব জাগায় থেকে আর্থিক সহায়তার উদ্যােগ গ্রহনে অঙ্গীকার বদ্ধ হন এবং উপজেলা নির্বাহী অফিসার বলেন যে, বিশ্বম্ভরপুর উপজেলার প্রতিটি মাধ্যমিক উচ্চ বিদ্যালয় থেকে ১০-১৫ জন মেধাবী ও দরিদ্র ছাত্রীদের তালিকা করে উপজেলা পরিষদে জমা দেওয়ার জন্য আহবান জানান। তার সাথে শিক্ষক গনকে দায়িত্ব নেওয়ার জন্যও পরামর্শ দেন। সভা বাস্তবায়নে সহযোগিতায়, এফ এফ, নিলুফা ইয়াসমিন ও ফারজানা জান্নাত।

এছাড়াও বক্তব্য রাখেন দৈনিক মানবজমিন বিশ্বম্ভরপুর উপজেলা প্রতিনিধি সোহেল আহমদ সাজু, পলাশ উচ্চ বিদ্যাল ও কলেজের সহকারী প্রধান শিক্ষক আবুল কাসেম, মানব সবক ও সমাজ কর্মী নুরে আলম সাগর, চিনাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম আকিকুল ইসলাম বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ শাহ আলম প্রমুখ।

উপজেলার প্রতিটি শিক্ষার্থীরা সুন্দর পরিবেশে লেখাপড়া করে নিজেকে প্রতিষ্ঠিত নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষে সামাজিক বৃত্তবান ও জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET