১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার,




বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার,

নাজমুল ইসলাম মিলন, দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ২৮ ২০২৬, ২৩:১৪ | 647 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের বীরগঞ্জে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও কালোবাজারে বিক্রি প্রতিরোধে প্রশাসন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল ডিজেল ও অকটেন উদ্ধার করে। মজুদকারীর বিরুদ্ধে কারাদণ্ড ও অর্থদণ্ড করে।

বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন ২৮ র্মাচ শনিবার দুপুরে উপজেলায় শিবরামপুর ইউনিয়নের ধনগাঁও বাজার এলাকার বাসিন্দা জগদীশ কুমার রায়ের ছেলে পরিতোষ কুমার রায়ের বাড়ীতে অভিযান চালিয়ে ৩৮০ লিটার ডিজেল ও ৩৪ লিটার অকটেন উদ্ধার করে জব্দ করেন।

পরিতোষ কুমার রায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, এসব তেল উচ্চ মূল্যে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে মজুদ করা হয়েছিল।

পরিতোষ কুমার রায় আওয়ামীলীগ নেতা ও বীরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান পরিমল কুমার রায়ের ছোট ভাই।

ঘটনাস্থলে উপস্থিত সিদ্দিক জানায়, অকটেন ৪শত টাকা ও ডিজেল দেড়শত টাকা লিটার হিসাবে বিক্রি করছিল।

এ সময় বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম সহ পুলিশের একটি টিম অভিযানে অংশ নেয়। ভ্রাম্যমাণ আদালত অভিযুক্তকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড করেন

উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন বলেন, জব্দকৃত তেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রির ব্যবস্থা করা হয়েছে এবং বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। সাধারণ মানুষের দুর্ভোগ বাড়িয়ে অবৈধভাবে অধিক মুনাফার লোভে তেল বাড়ীতে রেখে অবৈধ মজুদ, কৃত্রিম সংকট সৃষ্টি ও কালোবাজারির বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET