২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বীরগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চার আহ্বান এমপি- গোপাল




বীরগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চার আহ্বান এমপি- গোপাল

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : ডিসেম্বর ০৭ ২০১৯, ২৩:০৮ | 789 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের বীরগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চার আহ্বান জানান এমপি মনোরঞ্জন শীল গোপাল।
৭ ডিসেম্বর শনিবার বিকেলে বীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ামিন হোসেনের সভাপতিত্বে উপজেলা প্রশাসন এর আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রালয়র তত্ত্বাবোধানে ৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০১৯ এর উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথি দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বক্তব্য রাখেন।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মোছা. রাবেয়া খাতুন, বীরগঞ্জ থানার ওসি সাকিলা পারভীন প্রমুখ।
ছাত্র-ছাত্রী এবং নতুন প্রজন্মের প্রতি পড়ালেখার পাশাপাশি বিজ্ঞানের ওপর আরো বেশি চর্চা ও গবেষণার আহবান জানিয়ে এমপি গোপাল বলেন, শিক্ষা ছাড়া কোনো জাতি ও দেশ দারিদ্র্য মুক্ত হতে পারে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি-এগিয়ে নিয়ে যাবো। আমাদের লক্ষ্য-স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ২০২১ সালনাগাদ এ দেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত একটি মধ্যম আয়ের দেশে পরিণত করা। ২০৪১ সালের মধ্যে আমরা বাংলাদেশকে পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলোর অন্যতম হিসেবে দেখতে চাই।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET