৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বীরগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের সম্মেলন অনুষ্ঠিত




বীরগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের সম্মেলন অনুষ্ঠিত

নাজমুল ইসলাম মিলন, দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ১৮ ২০২৫, ১৯:৪৬ | 761 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের বীরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের কর্মী সম্মেলন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বীরগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির হলরুমে ১৮ই আগস্ট সোমবার সকাল ১১ টায় কর্মী সম্মেলন ও পরিচিতি সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি, দিনাজপুর জেলা বিএনপি সহ-সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম মঞ্জু।

নবনির্বাচিত সভাপতি পল্লী চিকিৎসক মো. এজাজুল ইসলাম রাজু’র সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটি প্রচার সম্পাদক মোঃ আবু সিয়াম।

বিশেষ অতিথি বীরগঞ্জ পৌর বিএনপি সভাপতি, দিনাজপুর জেলা বিএনপি প্রবাসী ও কল্যাণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ আমিরুল বাহার, বীরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় সকলের উপস্থিতিতে প্রধান অতিথি পল্লী চিকিৎসক মোঃ এজাজুল ইসলাম রাজু-কে সভাপতি ও পল্লী চিকিৎসক মোঃ সাদেকুল ইসলাম-কে সাধারন সম্পাদক করে ৫১ সদস্যর কমিটি ঘোসনা করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET