১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




বীরগঞ্জ পৌরসভার প্রস্তাবিত বাজেট পেশ

মনজিদ আলম শিমুল, দিনাজপুর করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : জুন ২৩ ২০২৩, ০৫:০২ | 811 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার ২০২৩-২৪ অর্থবছরের ১৯কোটি ৯৫লাখ ৯২হাজার ২শত ৭১টাকা ১২পয়সা বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় বীরগঞ্জ পৌরসভা হল রুমে প্রস্তাবিত বাজেট ঘোষনা করেন মেয়র মোঃ মোশারফ হোসেন বাবুল।
প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে মোট আয় ধরা হয়েছে ৩কোটি ১৫লাখ ৩০হাজার টাকা। উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ১৯কোটি ২৬লাখ ৩০ হাজার টাকা। এবং রাজস্ব খাতে মোট ব্যয় ধরা হয়েছে ৩কোটি ১১লাখ ৯হাজার ১শত ৬৪টাকা। উন্নয়ন খাতে মোট ব্যয় ১৬কোটি ৮লাখ ৫০হাজার টাকা।
প্রস্তাবিত বাজেট অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেয়র মোঃ মোশারফ হোসেন বাবুল, প্যালেন মেয়র আব্দুল্লা হাবিব মামুন, পৌর নির্বাহী কর্মকর্তা শামীমা আকতার, ভারপ্রাপ্ত হিসাব রক্ষক মোঃ ওয়াজেদ আলী, পৌর কাউন্সিলর মোঃ আব্দুল বারিক, শহর সমন্বয় কমিটির সদস্য উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মাইনউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অধ্যাপক আবু সামা মিয়া ঠান্ডু, স্থানীয় সমাজ সেবক আলহাজ্ব রফিকুল আলম, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জয়ন্ত ঘোষ, বীরগঞ্জ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব নুরুল হক, পল্লী বিদ্যুত উন্নয়ন বোর্ডের সাবেক বীরগঞ্জ এরিয়া পরিচালক মোঃ আইয়ুবুল ইসলাম মিন্টু, বীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর ইসলাম, পৌর প্রেসক্লাবের সভাপতি মোঃ মীর কাশেম লালু, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী অনিতা রায় প্রমুখ।
প্রস্তাবিত বাজেট অনুষ্ঠানে পৌর সভার বর্তমান ও সাবেক কাউন্সিলর, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET