, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান অরুণের ৭ম মৃত্যুবার্ষিকী পালন




বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান অরুণের ৭ম মৃত্যুবার্ষিকী পালন

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৫ ২০২১, ১৮:৪৯ | 951 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পলাশডাঙ্গা যুব শিবিরের ব্যাটেলিয়ান কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গাজী লুৎফর রহমান অরুণের ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ১৫ সেপ্টেম্বর সকাল ১০ ঘটিকার সময় পলাশডাঙ্গা যুব শিবির স্মৃতি সংসদের কার্যালয়ে পলাশডাঙ্গা যুবশিবির ও অরুণ ফাউডেন্ডশনের আয়োজনে এ আলোচনা সভা অনুুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা গাজী সোহরাব আলী সরকারের সভাপতি‌ত্বে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এড.বিমল কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই তালুকদার, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম মিন্টু, বীর মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম জগলু, মুক্তিযোদ্ধার সন্তান মনজুরুল আলম রুবেল সহ প্রমুখ। আরো উপস্থিত ছিলেন পলাশডাঙা যুবশিবির এর বীর মুক্তিযোদ্ধা গণ।

বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান অরুণের বাড়ি গাইবান্ধা জেলায়। ১৯৭১ সালের মার্চে অসহযোগ আন্দোলন চলাকালে তার বোনের সঙ্গে দেখা করতে সিরাজগঞ্জ আসেন। এবং তৎকালীন ছাত্রনেতাদের সঙ্গে পরিচিত হন। যুক্ত হয়ে পড়েন মুক্তিযুদ্ধে। পলাশডাঙ্গা যুব শিবির গঠনের পর তিনি ব্যাটেলিয়ান কমান্ডারের দায়িত্ব পালন ক‌রেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET