২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মির্জা মোস্তফা জামানের স্মৃতিচারণধর্মী শোকবার্তা




বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মির্জা মোস্তফা জামানের স্মৃতিচারণধর্মী শোকবার্তা

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : ডিসেম্বর ৩০ ২০২৫, ১৯:০০ | 653 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মির্জা মোস্তফা জামান গভীর দুঃখ ও শোক প্রকাশ করে জানিয়েছেন যে, বাংলাদেশের রাজনীতি ও জনগণের জীবনে এক অসামান্য নেত্রী, দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, জননেত্রী বেগম খালেদা জিয়ার অবর্তমান না থাকা আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না, তিনি ছিলেন সংগ্রামের প্রতীক, নির্ভীক নেতৃত্ব এবং দেশের গণতন্ত্রের এক অনন্য পাথপ্রদর্শক। তাঁর সাহস, দৃঢ়তা ও অসংখ্য ত্যাগ আমাদের জন্য চিরস্মরণীয় হবে। আজ তিনি চলে গেলেও তাঁর আদর্শ ও সংগ্রামের চেতনা আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে।

মির্জা মোস্তফা জামান আরও বলেন, আমরা বিএনপি পরিবারের সকল সদস্যের সঙ্গে একযোগে শোকাহত। দেশবাসীকে তাঁর অসাধারণ নেতৃত্বের শিক্ষা ও দৃষ্টান্ত স্মরণ করতে হবে। এই শোকের দিনে আমরা প্রার্থনা করি, মহান আল্লাহ তাঁর আত্মাকে শান্তি দান করুন এবং তাঁর পরিবারের প্রতি ধৈর্য্য ও সহমর্মিতা প্রদান করুন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET