১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বেনাপোলে অবৈধভাবে অনুপ্রবেশে ভারতীয় বিএসএফ সদস্য আটক




বেনাপোলে অবৈধভাবে অনুপ্রবেশে ভারতীয় বিএসএফ সদস্য আটক

সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ০২ ২০১৯, ১৮:৫২ | 914 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১জন বিএসএফ সদস্যকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের করায় আটক করে ৪৯ বিজিবি। দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠকের মাধ্যেমে বিএসএফ মহিলা সদস্যকে হস্তান্তর করা হয়।
বুধবার বিকাল ৩টার সময় এ ঘটনা ঘটে বেনাপোল চেকপোষ্ট এলাকায়।
বিজিবি সুত্র জানায়, বাংলাদেশের আলী হোসেন নামে একজন পাসপোর্ট বিহীন লোককে অবৈধ ভাবে ভারতে প্রবেশ করলে পেট্রাপোল বিএসএফরা তাকে আটক করে। পরে তাকে পেট্রাপোল থানায় হস্তান্তরের জন্য গাড়িতে উঠানোর সময সে প্রসাব করার কথা বলে দৌড়ে বাংলাদেশে পালিয়ে আসে। এরপর বিএসএফ এর ৪ সদস্য ২ জন মহিলা ও ২ জন পুরুষ সদস্যরা তাকে ধাওয়া করে বাংলাদেশের আনুমানিক ৫০০ গজ ভিতরে প্রবেশ করে। সাথে সাথে বিজিবি সদস্যরা বিএসএফ সদস্যদের আটকের জন্য অভিযান চালালে তিন জন বিএসএফ সদস্য কৌশলে পালিয়ে যায়। পেট্রাপোল ক্যাম্পের হেড কনষ্টবল চৈতান্য বিজিবি সদস্যদের হাতে আটক হয়।
বেনাপোল চেকপোষ্টে এলাকায় বিএসএফ সদস্যদের অনুপ্রবেশে উৎসুক জনতারা ছবি ও ভিডিও করে বলে জানা যায়। তবে বিজিবি সদস্যরা কয়েক জনকে নিয়ে তাদের হাতে থাকা মোবাইল থেকে ভিডিও ছবি ডিলেট করে দেয়।
ভারতে অনুপ্রবেশকারী বাংলাদেশী নাগরিক হলেন বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের খোকনের ছেলে আলী হোসেন।
বিকাল ৪ টার সময় বাংলাদেশের ৪৯ ব্যাটালিয়ন এর চেকপোস্ট আইসিপি কোম্পানি কমান্ডার ও ভারতের ৬৪ বিএসএফর পেট্রাপোল কোম্পানি কমান্ডার পর্যায়ে বেনাপোল নোম্যান্সল্যান্ডে পতাকা বৈঠকের মাধ্যমে হেড কনষ্টবল শ্রী চৈতান্যকে হস্তান্তর করা হয়।
৪৯ বিজিবি চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন বাংলাদেশে প্রবেশ কারী বিএসএফ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যেমে ফেরত দেওয়া হয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET