মোঃসোহাগ হোসেন বেনাপোল প্রতিনিধিঃ- যশোর থেকে থেকে প্রকাশিত পাঠক নন্দিত দৈনিক প্রতিদিনের কথার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী বন্দর নগরী বেনাপোলে বর্নাঢ্য র্র্যালী, কেক কাটার মধ্যে দিয়ে উদযাপিত হয়েছে।
রোববার সকালে বন্দর প্রেস ক্লাব বেনাপোল থেকে বিশাল এক র্র্যালী বের হয়ে বন্দর নগরী বেনাপোলের সড়ক প্রদক্ষিন করে ক্লাবে এসে শেষ হয়।
এরপর দৈনিক প্রতিদিনের কথার ও বন্দর প্রেসক্লাব বেনাপোলের সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি প্রধান প্রধান হিসাবে উপস্থিত ছিলেন বেনাপোল স্থল বন্দরের পরিচালক আমিনুল ইসলাম। তিনি বলেন দৈনিক প্রতিদিনের কথা একটি পাঠক বান্ধব পত্রিকা,আমি এ পত্রিকার একজন পাঠক হিসাবে দেখি প্রতিদিন পত্রিকাটিতে নতুন নতুন সংবাদ বিনোদন, খেলাধুলা রাজনৈতিক সামাজিক অর্থনৈতিকসহ সকল সংবাদ অত্যান্ত নিরপেক্ষতার সাথে প্রকাশ করে। অতি স্বল্প সময়ে পত্রিকাটি পাঠকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।
এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বেনাপোল পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত আহব্বায়ক আহসান উল্লাহ মাষ্টার, শার্শা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইয়ানুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন বন্দর প্রেসক্লাবের সভাপতি কাজিম উদ্দিন, সাধারন সম্পাদক আজিজুল হক, দপ্তর সম্পাদক শাহনেওয়াজ স্বপন, সদস্য শাহাবুদ্দিন, মোঃসোহাগ হোসেন, মাসুদুর রহমান, বেনাপোল পোর্ট থানার এস আই সুজিত মৃধা, বেনাপোল পৌর কমিশনার কামরুন্নাহার আন্না, প্রেস ক্লাব বেনাপোলের সভাপতি এনামুল হক, সদস্য জিএম আশরাফ, শার্শা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দিন ইসলাম দপ্তর সম্পাদক আরিফুর রহমান, সীমান্ত প্রেস ক্লবের সভাপতি সাহিদুল ইসলাম শাহীন, সাধারন সম্পাদক আয়ুব হোসেন পক্ষীসহ সকল শ্রেনী পেশার মানুষ ও সুধীজন।
Please follow and like us:









