২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




বেনাপোলে বিএসএফকে আটক করে ফেরত দিয়েছে বিজিবি

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ডিসেম্বর ০২ ২০১৯, ২০:০০ | 877 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে বেনাপোল সীমান্ত থেকে  শ্রী চৈতন্য (৩১) নামে এক বিএসএফ সদস্যকে আটক করে বিজিবি। পরে দুই দেশের বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ সদস্যকে হস্তান্তর করা হয়।
সোমবার (০২ ডিসেম্বর) বিকালে বেনাপোল চেকপোষ্ট এলাকায় এই ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা যায়, বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের খোকনের ছেলে আলী হোসেনকে (২৮) পাসপোর্ট বিহীন অবৈধ ভাবে ভারতে প্রবেশের অভিযোগে পেট্রাপোল বিএসএফ তাকে আটক করে। পেট্রাপোল থানায় হস্তান্তরের জন্য তাকে নিয়ে গাড়িতে উঠানোর সময প্রসাব করার কথা বলে সুযোগ বুঝে দৌড়ে বাংলাদেশে পালিয়ে আসে। বিএসএফের ৪ জন সদস্য তাকে ধাওয়া করে বাংলাদেশের ভিতরে প্রবেশ করে। এসময় বিজিবি সদস্যরা বিএসএফ সদস্যদের আটকের জন্য অভিযান চালালে তিন জন বিএসএফ সদস্য কৌশলে পালিয়ে যায়। তবে পেট্রাপোল ক্যাম্পের হেড কনষ্টেবল শ্রী চৈতন্য বিজিবি সদস্যদের হাতে আটক হয়।
এরপর বেনাপোল চেকপোস্টে বাংলাদেশের ৪৯ ব্যাটালিয়ন এর বেনাপোল আইসিপি কোম্পানি কমান্ডার ও ভারতের ৬৪ বিএসএফর পেট্রাপোল কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে হেড কনষ্টেবল শ্রী চৈতন্যকে হস্তান্তর করা হয়।
৪৯ বিজিবি বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে নয়া আলোকে বলেন, বাংলাদেশে প্রবেশকারী বিএসএফ সদস্য শ্রী চৈতন্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে ফেরত দেওয়া হয়েছে।
অবৈধ অনুপ্রবেশে ভারত ও বাংলাদেশ দুই দেশেই একই নীতি অবলম্বন করে এবং নিয়মানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয় বলে তিনি জানান।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET