১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বেনাপোলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত




বেনাপোলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ০৭ ২০২৬, ২০:৫৮ | 629 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যশোরের বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৮৯১ ও ৯২৫ এর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি ২০২৬) দুপুর ২টার সময় শান্তিপূর্ণভাবে বেনাপোল স্থলবন্দরের ৫ নং গেটের সামনে বেনাপোল স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন ৮৯২ এর সভাপতি মাকসুদুর রহমান রিন্টুর সভাপতিত্বে ও ৯২৫ এর সাধারণ সম্পাদক সহিদ আলীর সঞ্চালনায় কুরআন তেলাওয়াতের মাধ্যমে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন বেনাপোল স্থলবন্দর এলাকার জামে মসজিদের ইমাম মাওলানা আবুল বাসার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৮৫/১ যশোর শার্শা আসনের বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী জননেতা আলহাজ্ব নুরুজ্জামান লিটন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোস্তফা কামাল মিন্টু। এছাড়াও আরও উপস্থিত ছিলেন, বেনাপোল পৌর বিএনপির সহ সভাপতি শাহাবুদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মেহর উল্লাহ মেম্বার সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আক্তারুজ্জামান আক্তার,শার্শা উপজেলা কৃষকদল এর সভাপতি আমিরুল ইসলাম, বেনাপোল ৪নং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান মিলন, বাহাদুরপুর ইউনিয়ন এর সভাপতি সাহেব আলী মাষ্টার, বেনাপোল পৌর কৃষকদলের সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক জামা হোসেন, শার্শা উপজেলা ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম চয়ন, বেনাপোল পৌর ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম আরিফ,বেনাপোল পরিবহন বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান,বেনাপোল স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন ৮৯১ এর সাধারণ সম্পাদক লিটন,বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সভাপতি আসাদুলসহ বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও সকল পর্যায়ের শ্রমিক দল নেতা এবং হাজার হাজার সাধারণ মানুষ উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন। ধানের শীষের মনোনীত প্রর্থী জননেতা আলহাজ্ব নুরুজ্জামান লিটন সহ বিএনপির সকল নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এবং আল্লাহর দরবারে তাঁর জন্য জান্নাতুল ফেরদৌস কামনায় প্রার্থনা করেন।বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও সকল পর্যায়ের শ্রমিক দল নেতা এবং হাজার হাজার সাধারণ মানুষ মোনাজাত করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET