৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বেনাপোল কাস্টমসে আমদানি-রপ্তানি বাণিজ্য সহজীকরণে এনবিআর চেয়ারম্যানের আগমন




বেনাপোল কাস্টমসে আমদানি-রপ্তানি বাণিজ্য সহজীকরণে এনবিআর চেয়ারম্যানের আগমন

সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ২৩ ২০২৫, ০৪:০৯ | 746 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য সহজীকরণ এবং দ্রুত পণ্য খালাস প্রক্রিয়াকে গতিশীল করতে কাস্টমস কর্মকর্তাদের উজ্জীবিত হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে বেনাপোল কাস্টমস হাউসে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, “ব্যবসায়ীদের স্বার্থ সবার আগে, তাদের সুবিধা নিশ্চিত করতে দেরি নয়-অ্যাকশন দরকার।” “দুই দেশের মধ্যে বাণিজ্য সহজীকরণ ও দ্রুত পণ্য খালাসের জন্য কাস্টমস কর্মকর্তাদের উৎসাহিত করতে আমরা নির্দেশনা দিয়েছি। সুতা আমদানির বিষয়ে তিনি বলেন, “সুতা আমদানি বন্ধ নেই, সি-পোর্ট দিয়ে আমদানি হচ্ছে। ব্যবসায়ীরা চাইলে ল্যান্ড পোর্ট দিয়েও আমদানির বিষয়ে আমরা প্রতিবেশী দেশের সঙ্গে আলোচনা করতে পারি। সার্ভার জটিলতা প্রসঙ্গে তিনি জানান, “এই সমস্যা দেশের সব কাস্টমসে হচ্ছে। আমরা বিকল্প ব্যবস্থা নেওয়ার বিষয়ে চিন্তাভাবনা করছি।এর আগে তিনি বেনাপোল স্থলবন্দর কার্গো ভেহিকল টার্মিনাল ও বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেন। এ সময় তার সফরসঙ্গী ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কাস্টমস) মোবিনুল কবির এবং সদস্য (প্রশাসন) মোয়াজ্জেম হোসেন। বেনাপোল বন্দর দিয়ে বছরে প্রায় ৩০ হাজার কোটি টাকার রাজস্ব আদায় হয়। এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রমে দীর্ঘসূত্রিতা এবং বিভিন্ন প্রযুক্তিগত জটিলতা দূর করে বাণিজ্য আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন রাজস্ব বোর্ড চেয়ারম্যান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET