৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বেনাপোল চেকপোষ্ট কাস্টমসে বৈদেশিক মুদ্রা সহ পাসপোর্ট যাত্রী আটক 




বেনাপোল চেকপোষ্ট কাস্টমসে বৈদেশিক মুদ্রা সহ পাসপোর্ট যাত্রী আটক 

সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ২০ ২০২৬, ২৩:২১ | 640 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের বেনাপোল চেকপোষ্ট কাস্টমসে বিপুল পরিমান বৈদেশিক মুদ্রাসহ আব্দুল সালাম (৫০) নামে একজন বাংলাদেশী পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে। ভারত থেকে পাসপোর্ট যোগে দেশে আসার সময় কাস্টমসে স্ক্যানিংয়ের পর তার লাগেজ তল্লাশি করে লুকায়িত অবস্থায় ৩২,২০০ কানাডিয়ান ডলার ও ৩৬,৪০০ অষ্ট্রেলিয়ান ডলার উদ্ধার হয়।
মঙ্গলবার (২০শে জানুয়ারী) দুপুরের সময় চেকপোস্ট কাস্টমসে আটক করা হয়।
আটকৃত ব্যাক্তি মুন্সিগঞ্জ জেলার আব্দুল সামাদ ব্যাপারীর ছেলে। তার পাসপোর্ট নাম্বার এ ০৯৬১২০১৫।
পাসপোর্ট যাত্রী সালাম জানায় তাকে কোলকাতা থেকে সুমন নামে একজন ব্যাক্তি টাকা গুলো দেয়। সে এই টাকাগুলো যশোরে এক ব্যাক্তির নিকট হস্তান্তর করতে বলে।
বেনাপোল চেকপোষ্ট কাস্টমস এর সহকারী কমিশনার অতুল কুমার বলেন, আটকৃত ব্যাক্তির লাগেজের ভিতর বিশেষ ভাবে লুকায়িত রাখা ডলারের এ চালানটি পাওয়া যায়। ভারত থেকে দেশে ফেরার সময় চেকপোষ্টের কাস্টমস তল্লাশি কেন্দ্রে বৈদেশিক মুদ্রার এ চালানটি পাওয়া যায়। উদ্ধারকৃত ডলার এর মূল্য বাংলাদেশী টাকায় ৬০ লাখ টাকা। তিনি আরো জানায়, ডলার এর সিজারলিষ্ট করার পর উর্দ্ধতন কর্মকর্তাদের পরামর্শে আটকৃত ব্যাক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET