১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বেনাপোল দিয়ে ভারত থেকে দেশে ফিরলেন পাঁচারের শিকার এক নারী 




বেনাপোল দিয়ে ভারত থেকে দেশে ফিরলেন পাঁচারের শিকার এক নারী 

সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ০৮ ২০২৫, ২০:৫০ | 792 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের বেনাপোল দিয়ে ভারতে পাঁচারের শিকার বাংলাদেশি এক নারী সবেদা বেগম দেশে ফিরেছেন।

বুধবার(৮সেপ্টেম্বর)বিকেলে ভারতের হরিদাসপুর ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা এবং বিএসএফের সদস্যরা আনুষ্ঠানিকভাবে তাকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের কাছে হস্তান্তর করেন।

ভারতের ব্যুরো অব ইমিগ্রেশন সূত্রে জানা যায়, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার সজাইল গ্রামের বাসিন্দা নজরুল ইসলামের মেয়ে সবেদা বেগম গত ২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ার থেকে প্রাপ্ত এক্সিট পারমিটের মাধ্যমে নিজ দেশে ফেরার অনুমতি পান। এর পরিপ্রেক্ষিতে ভারতীয় কর্তৃপক্ষ তাকে হরিদাসপুর সীমান্ত দিয়ে বাংলাদেশের কাছে হস্তান্তর করে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াছ হোসেন মুন্সী জানান, দেশে ফেরার পর বেনাপোল ইমিগ্রেশন থেকে তাদের কাগজপত্রের বৈধতা যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা শেষে তাকে পোর্টথানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া জানান, দেশে ফেরা সবেদা বেগমকে তার পরিবারের কাছে হস্তান্তর করার জন্য মানবাধিকার সংস্থা জাস্টিস এন্ড কেয়ার গ্রহণ করেছেন।

জাস্টিস এন্ড কেয়ারের ফিল্ড ফেসিলেট্রেটর শফিকুল ইসলাম জানান, সবেদা বেগমকে তার পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলমান রয়েছে। দ্রুত তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।  একইসাথে তিনি যদি পাঁচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা চাই, তাহলে তাদের সংস্থা থেকে প্রয়োজনীয় সহযোগীতা করা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET