২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বেনাপোল পাসপোর্ট যাত্রী প্রবেশ নিষেধ বন্দরে নেই স্বাস্থ্য ব্যবস্থা




বেনাপোল পাসপোর্ট যাত্রী প্রবেশ নিষেধ বন্দরে নেই স্বাস্থ্য ব্যবস্থা

সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ১৪ ২০২০, ১৭:৫৯ | 917 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বিশ্বব্যাপী করোনাভাইরাস আক্রান্ত ও মৃত্যের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। বেনাপোল স্থল বন্দর দিয়ে পাসপোর্ট যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হলোও সরেজমিনে দেখা যায়, ভারতের বিভিন্ন প্রদেশ থেকে আসা ভারতীয় ট্রাক ড্রাইভার ও হেলপার বাংলাদেশ প্রবেশ করছে কোন স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই। ফলে বেনাপোল বন্দর এলাকায় করোনার ঝুঁকির আসংখ্যা বাড়ছে এবং আতংঙ্ক ছড়াচ্ছে মানুষের মধ্যে।
এদিকে পাসপোর্ট যাত্রী প্রবেশ বন্ধ হওয়ায় প্রতিদিন প্রায় ৩৮লক্ষ টাকা রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার জানান ইমিগ্রেশন ওসি আহসান হাবিব।তিনি আরো বলেন প্রতিদিন ৭থেকে ৮হাজার যাত্রী যায় ভারতে। করোনার কারনে ভারতে যাতায়াত বন্ধে ক্ষতিগড়স্ত হবে উভয় দেশের মানুষ।
শনিবার সকাল থেকে বাংলাদেশসহ বিশ্বের কোন দেশের পাসপোর্ট যাত্রীকে ভারতে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। ১৩ তারিখের পূর্বে ভারতে প্রবেশকারী ও বাংলাদেশ প্রবেশকারী পাসপোর্ট যাত্রীরা বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত সচল রয়েছে। আজ প্রায় ৩ শত ভারতীয় দেশে চলে গেছেন।  ইমিগ্রেশনে আধুনিক থার্মো স্কানার দিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।
আমদানি-রপ্তানি সচল থাকলেও ভারতীয় ড্রাইভাররা আসছে পরীক্ষা ছাড়ায়। বন্দর উপ পরিচালক আব্দুল জলিল জানান, বেনাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধের কোনো নির্দেশনা পাননি এ বন্দর দিয়ে সব ধরনের পন্য যাতায়াত স্বাভাবিক। মেডিকেল টীমের সদস্যদের স্বাস্থ্য প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার বিষয়টি জানতে চাইলে স্বাস্থ্য কর্তৃপক্ষের মাধ্যমে দেশে আশা সবাইকে পরীক্ষার আওতায় আনা হচ্ছে বলে জানান তিনি।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET