৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বেনাপোল বন্দরে ভারত থেকে সামুদ্রিক মাছের ট্রাকে বিপুল পরিমান চিংড়ি মাছের চালান আটক




বেনাপোল বন্দরে ভারত থেকে সামুদ্রিক মাছের ট্রাকে বিপুল পরিমান চিংড়ি মাছের চালান আটক

সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ২৯ ২০২৪, ১৯:৫০ | 728 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের বেনাপোল স্থলবন্দরে মিথ্যা ঘোষনায় ভারত থকে আমদানিকৃত সামুদ্রিক মাছের ট্রাকে বিপুল পরিমান চিংড়ি মাছ আটক করেছেন কাস্টমস কর্মকর্তরা। সোমবার (২৯ এপ্রিল) বিকেলে বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে মিথ্যা ঘোষনা দিয়ে সামুদ্রিক মাছের ট্রাকে চিংড়ি মাছ আমদানি করে সরকারের ১৫ লক্ষ টাকার রাজস্ব ফাকি দেওয়া হচ্ছিল বলে কাস্টমস সুত্র জানায়। পন্য চালনটির আমদানিকারক প্রতিষ্ঠান খুলনার বুলবুল ট্রেডার্স, পন্য চালানটি খালাসের দায়িত্বে ছিল বেনাপোল সিএন্ডএফ এজেন্ট শহিদ ট্রেডিং কর্পোরেশন। পন্য চালানটির ভারতীয় ট্রাক নং- ডই-২৩-ঋ-৮৩০৩।আমদানিকৃত মাছের কাস্টম বিল অব এন্ট্রি নম্বর সি-৩৭৩৮১ তারিখ:- ২৯/০৪/২৪। যার বিন নম্বর-০০২০৭৩৪০৬। মাছের চালানটিতে ঘোষনা দেওয়া হয়, ৮৭ কার্টুন মাছ যার ঘোষিত নীট ওজন ৫ হাজার ১৭ কেজি, কিন্ত কাস্টমস কর্তৃপক্ষ মিথ্যা ঘোষনায়, ১১ প্যাকেজ মাছ বেশী পায়। আকারে বড় ও অতিরিক্ত ৪৭০ কেজি চিংড়ি মাছ আটক করেন। আমদানিকৃত চিংড়ি মাছের চালানে ১৫ লক্ষ টাকার রাজস্ব ফাকি দেওয়া হচ্ছিল। বেনাপোল কাস্টমস কমিশনার আব্দুল হাকিম জানান, গোপন সুত্রে খবর পেয়ে ভারত থেকে আমদানি করা একটি সামুদ্রিক মাছের চালানের ট্রাকে তল্লাশী করা হয়। তল্লাশী করে ঘোষনার অতিরিক্ত ১১ প্যাকেজে ৪৭০ কেজি বড় আকারের চিংড়ি মাছ পাওয়া যায়। এবং তা আটক করা হয়। এ ব্যাপারে আমদানিকারকের বিন লক করা হবে এবং সিএন্ডএফ এজেন্টের লাইসেন্স বাতিল করা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET