যশোরের বেনাপোল চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে মানুষের ব্যাবহৃত ভারতীয় ৫৫১বোতল হারবাল ঔষধ আটক করেছে৪৯ বিজিবি।
৩০নভেম্বর শনিবার দুপুর ২ টার সময় এ ঔষধ আটক করে বিজিবি।
বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্প জানান,গোয়েন্দা এফআইজির নায়েক আব্দুল আলিমের সংবাদের ভিত্তিতে, ভারত থেকে এক পাসপোর্ট যাত্রী বিপুল পরিমান ওষুধ নিয়ে বাংলাদেশে প্রবেশ করে চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনালের সামনে অপেক্ষা করছে।সেখানে হাবিলদার মোশারফ হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সাথে নিয়ে অভিযান চালিয়ে ৫৫১ বোতল ভারতীয় ঔষধ আটক করেন।
আটক ওষুধ বেনাপোল কাস্টমস হাউজে জমা দেওয়া হবে।
Please follow and like us:








