, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণীর কর্মচারী পরিষদের ৫দফা দাবীতে গাইবান্ধায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান




বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণীর কর্মচারী পরিষদের ৫দফা দাবীতে গাইবান্ধায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ২২ ২০২১, ১৭:৪০ | 854 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণীর কর্মচারী পরিষদ ৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে গাইবান্ধায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
গাইবান্ধা জেলা বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণীর কর্মচারী পরিষদের উদ্যোগে সোমবার (২২ মার্চ) সকালে শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জেলা বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রোকন, জেলা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণীর কর্মচারী পরিষদের সভাপতি মোহাম্মদ সুলভ মিয়া খাজা, সহ- সভাপতি গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান, যুগ্ম সম্পাদক সুমন কুমার, সহ- সাধারণ সম্পাদক ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক পলাশ মিয়া ও অর্থ সম্পাদক জাহাঙ্গীর কবিরসহ অন্যান্যরা
মানববন্ধনে বক্তারা ৫ দফা দাবী তুলে ধরে বলেন তৃতীয় শ্রেণী নতুন বেতন গ্রেড ১১তম প্রদান করার পাশাপাশি শিক্ষার্থী সংখ্যার অনুপাতে তৃতীয় শ্রেণী কর্মচারীর সংখ্যা বৃদ্ধি করতে হবে। পদের নাম পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা/অফিস সুপার/হিসাব রক্ষক কর্মকর্তা পদ সৃষ্টি করতে হবে। পেশাগত উন্নয়নে কম্পিউটারসহ অন্যান্য বিষয়ে উচ্চতর ট্রেনিং দ্রুত ব্যবস্থা করতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের প্রণীত চাকুরীবিধি-২০১২ দ্রুত বাস্তবায়ন ও প্রজ্ঞাপন অনুযায়ী ম্যানেজিং কমিটি/গভর্নিং বডিতে কর্মচারীদের একজন সদস্য রাখার ব্যবস্থা করতে হবে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে দ্রুত উচ্চতর পদে পদোন্নতির ব্যবস্থা করতে হবে। সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে। মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET