১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ভাঙাবাড়ি-সর্দারপাড়ায় যৌথবাহিনীর অভিযান-গ্রেপ্তার ১৭ উদ্ধার দেশীয় অস্ত্র




ভাঙাবাড়ি-সর্দারপাড়ায় যৌথবাহিনীর অভিযান-গ্রেপ্তার ১৭ উদ্ধার দেশীয় অস্ত্র

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : জুন ১৩ ২০২৫, ২২:৩৭ | 825 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জ জেলা সদরের ভাঙাবাড়ি ও সর্দারপাড়া এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে চলমান উত্তেজনার প্রেক্ষিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার (১৩ জুন) বিকেল থেকে শুরু হওয়া এই অভিযানে নেতৃত্ব দেয় সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের একটি ইউনিট। অভিযানে র‌্যাব ও পুলিশ সদস্যরাও অংশ নেন।

গত কয়েকদিন ধরেই এলাকাটিতে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও বাড়িঘরে হামলার ঘটনায় চরম উদ্বেগে ছিলেন সাধারণ মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই যৌথবাহিনীর এই অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে ১৭ জন সন্দেহভাজনকে গ্রেপ্তারের পাশাপাশি বেশ কিছু দেশীয় অস্ত্র, হেলমেট, লাঠিসোঁটা, রড ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসব সরঞ্জাম বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা হয়েছিল বলে জানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই ভাঙাবাড়ি ও সর্দারপাড়া এলাকায় দুটি গ্রুপ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধে জড়ায়। সম্প্রতি তা আরও ভয়াবহ রূপ নেয়। একাধিকবার সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথবাহিনীর অভিযান কার্যকর ভূমিকা রেখেছে বলে জানান তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা বলেন, “প্রতিদিনই আতঙ্কে থাকতে হতো। দোকানপাট বন্ধ, ছেলেমেয়েদের স্কুলে পাঠাতে ভয় লাগত। এখন মনে হচ্ছে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।”

সিরাজগঞ্জ জেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান, “আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বার্থে প্রশাসন জিরো টলারেন্স নীতিতে আছে। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।”

অভিযানে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান। তিনি জানান, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণে প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, এলাকাবাসীর দাবি, শুধু তাৎক্ষণিক অভিযান নয় এ ধরনের উত্তপ্ত এলাকাগুলোর স্থায়ী শান্তি নিশ্চিত করতে চাই ধারাবাহিক নজরদারি ও আইন প্রয়োগ।

এ বিষয়ে সেনাবাহিনীর এক সদস্য বলেন, “যেখানেই জনগণের নিরাপত্তা বিঘ্নিত হবে, সেখানেই আমাদের উপস্থিতি নিশ্চিত করা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET