৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির উদ্যোগে সংবর্ধনা সভা অনুষ্ঠিত




ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির উদ্যোগে সংবর্ধনা সভা অনুষ্ঠিত

আজিজ খাঁন, গোলাপগঞ্জ,সিলেট করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ০৩ ২০২৫, ০২:৪৪ | 703 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গোলাপগঞ্জে ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির উদ্যোগে গোলাপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও গোলাপগঞ্জ উপজেলা কৃষকদলের সদস্য সচিব জাহাঙ্গীর আহমদ চৌধুরী প্রবাস গমন উপলক্ষে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭ টায় ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি তারেক জলিল মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘দীর্ঘ ১৬ বছরের লড়াই–সংগ্রাম ও গত জুলাই–আগস্টের সংগ্রামে সব শহীদের রক্ত বৃথা হয়ে যাবে, যদি পতিত স্বৈরাচারকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন থেকে চিরতরে উৎখাত করতে না পারি।

 

তিনি আরোও বলেন,  দেশ নিয়ে আজ আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে। দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। আর পেছনে আছে পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও তাঁর দল। এসব ষড়যন্ত্র রুখতে হলে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

 

ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজাই ও ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ মিলাদ হোসেনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সভার সংবর্ধিত অতিথি গোলাপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও গোলাপগঞ্জ উপজেলা কৃষকদলের সদস্য সচিব জাহাঙ্গীর আহমদ চৌধুরী।

এছাড়াও আরোও বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ছালিক আহমদ চৌধুরী, বদরুল আলম,ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সহসভাপতি সাদিকুর রহমান সাদেক, সিলেট মহানগর কৃষকদলের সদস্য কামাল পারভেজ সুজন, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য হোসাইন আহমদ, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক দারা খান, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক আজিজুল হক স্বপন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহরিয়ার হোসেন নবিল, সাধারণ সম্পাদক হুসাম উদ্দিন প্রমুখ।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET