কুষ্টিয়ার ভেড়ামারায় শহীদ বীর মুক্তিযোদ্ধা কে.এম. রফিকুল ইসলাম (বীর প্রতীক) স্মরনে গতকাল রবিবার সন্ধ্যায় গোলাপনগর মুকুল ক্লাব ও গণকেন্দ্র পাঠাগার এর উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এ্যাডঃ আলম জাকারিয়া টিপু। এসময় বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ শামিমুল ইসলাম ছানা, মোকারিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ, উপজেলা জাসদের সভাপতি ইমদাদুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক এস.এম.আনসার আলী সহ শহীদ রফিক এর পরিবারবর্গ ও মুক্তিযোদ্ধাগণ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, গোলাপনগর মুকুল ক্লাব ও গণকেন্দ্র পাঠাগারের সভাপতি এ্যাডঃ তানজিলুর রহমান এনাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন, ক্লাবের সাধারণ সম্পাদক রানা জামান। অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধানে ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আমজাদ হোসেন।









