এন.এইচ নাহিদ,(কুষ্টিয়া) থেকে:- “উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ” এই শ্লোগানে সারা দেশের ন্যায় কুষ্টিয়ার ভেড়ামারাতেও উদ্বোধন হয়েছে ৪র্থ উন্নয়ন মেলা-২০১৮। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে এ উপলক্ষে ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার জনাব সোহেল মারুফের নেতৃত্বে উপজেলা চত্বর থেকে র্যালিটি শহরেরে প্রধান প্রধান শড়ক প্রদক্ষিন করে উপজেলঅ চত্বরে গিয়ে শেষ হয়।র্যালিতে অন্যান্যের মধ্যে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ( ভেড়ামারা সার্কেল ) নূরে-ই-আলম সিদ্দিকী,ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম,সহকারী অফিসার ( ভূমি ) মোঃ রাসেল মিয়া,উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী আক্তারুজ্জামান মিঠু,সাধারণ সম্পাদক পৌর মেয়র শামিমুল ইসলাম ছানা,জাসদ কন্দ্রেীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন,উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আনসার আলী,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলম-জাকারীয়া টিপু সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী,সাংবাদিক,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা বর্ণাঢ্য র্যালীতে অংশ নেন।
র্যালির আগে অতিথিরা মাননীয় প্রধাণমন্ত্রী শেখ হাসিনা কতৃক ভিডিও কনফারেন্সিং এবং বেলুন উড়িয়ে তিন দিন ব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধন করেন।উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।এবার মেলায় ৫২ টি ষ্টল স্থান পেয়েছে।









