১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • ভেড়া পালনের মাধ্যমে আত্নকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দারিদ্র বিমোচনে সহায়ক ভুমিকা পালন করবে- প্রাণীসম্পদ মন্ত্রী……




ভেড়া পালনের মাধ্যমে আত্নকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দারিদ্র বিমোচনে সহায়ক ভুমিকা পালন করবে- প্রাণীসম্পদ মন্ত্রী……

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২১ ২০১৮, ১৮:০৭ | 801 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মারিয়া আফরিন পায়েল, ডুমুরিয়া, (খুলনা)

মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেছেন,

প্রাণিজ আমিষের উৎপাদন বৃদ্ধি ও দারিদ্র বিমোচনের লক্ষে ভেড়া পালনের গুরুত্ত অপরীসীম।
সরকারের পক্ষ থেকে এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রনালয়ের উদ্যোগে  সারাদেশ ব্যাপী প্রত্যেক উপজেলায় সমাজভিত্তিক ও বানিজ্যিক খামারে দেশী ভেড়ার উন্নয়ন ও সংরক্ষণ নামে একটি প্রকল্প চালু করা হয়েছে। ভেড়া পালনে জনগনের সক্রিয় অংশ গ্রহণের মাধ্যমে ভেড়ার উৎপাদন বৃদ্ধি করতে হবে। ভেড়া পালনের মাধ্যমে আত্নকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দারিদ্র বিমোচনে সহায়ক ভুমিকা পালন করবে।
ভেড়ার মাংস বিক্রয় কেন্দ্র ও মাংস বিক্রেতা প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। তিনি আরো বলেন,প্রত্যেকটা পশু স্বাস্থ্যবান,সু-সাস্থ্যের এবং নিরোগ হতে হবে।সেনেটারী ইনুস্পেক্টর রয়েছেন তারা দেখবেন কোন প্রাণী অসুস্থ কিনা। যদি তারা সন্দেহ করেন তবে ভেটেরিনারি  সার্জেন এসে পরিক্ষা করে দেবেন।পশু যেখানে জবাই করা হয় সেখানে অনেক জীবাণু থাকতে পারে এজন্য উত্তম ভাবে পশু জবাই করা গেলে অনেক রোগ জীবাণু থেকে রক্ষা পাওয়া যাবে।
প্রাণীসম্পদ বিভাগের উদ্যোগে ও উপজেলা প্রাণীসম্পদ অফিসের আয়োজনে শুক্রবার (২১সেপ্টেম্বর) সকালে ডুমুরিয়া বাজার মাঠে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ বেগমের সভাপতিত্তে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,উপ-পরিচালক, বিভাগীয় প্রাণীসম্পদ অধিদপ্তর খুলনা বিভাগ যশোর কল্যাণ কুমার ফৌজদার, প্রকল্প পরিচালক সমাজ ভিত্তিক ও বানিজ্যিক  খামারে দেশী ভেড়ার উন্নয়ন ও সংরক্ষণ প্রকল্প প্রাণীসম্পদ অধিদপ্তর ঢাকার মোঃ হাবিবুর রহমান,ডি,এল,ও যশোর ডাঃভবতোষ কান্তি রায়,অতিরিক্ত জেলা প্রাণীসম্পদ অফিসার খুলনা ডাঃ অরুণ কান্তি মন্ডল, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডুমুরিয়া ডাঃ মোঃ শরিফুল ইসলাম,অফিসার ইনচার্জ ডুমুরিয়া থানা মোঃ হাবিল হোসেন,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহনেওয়াজ হোসেন জোয়াদ্দার, ডুমুরিয়া বাজার কমিটির সভাপতি ডাঃগৌর কিশোর রায়,সাধারণ সম্পাদক মোঃ আবুবক্কর,মাংস বিক্রেতা আল হাজ্ মোঃ হারুন অর রশিদ, মোঃ নুর ইসলাম শেখ।অনুষ্ঠান পরিচালনা করেন ডাঃ অরুণ কান্তি মন্ডল। অনুষ্ঠান শেষে মাংস বিক্রেতাদের মাঝে ডিজিটাল ওয়েট মেশিন বিতারন করা হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET