, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • মংলা পৌর এলাকায় ড. ফরিদের খাদ্য সহায়তা প্রদান




মংলা পৌর এলাকায় ড. ফরিদের খাদ্য সহায়তা প্রদান

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : এপ্রিল ২৩ ২০২০, ১৩:৫৭ | 986 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

করোনা ভাইরাসের প্রভাবে  বাংলাদেশের নিম্ন মধ্যবিত্ত ও শ্রমজীবী মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। খাদ্য সংকটে থাকা এসব মানুষের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সমাজের বিত্তশীল মানুষ। তারই ধারাবাহিকতায় বিএনপি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের নির্দেশে রামপাল মংলা (৩) আসনের মানুষের পাশে দাঁড়িয়েছেন বাগেরহাট জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও সেভ দ্যা  সুন্দরবন ফাউন্ডেশন এর চেয়ারম্যান লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। রামপাল মংলায় ১৬ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় নিজস্ব অর্থায়নে  প্রায় ৩ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিচ্ছেন ডঃ ফরিদ। তার ধারাবাহিকতায় আজ মংলা পৌরসভায় সহস্রাধিক পরিবারের মাঝে খাদ্য সহয়তা প্রদান করেছেন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

এ সময় উপস্থিত থেকে খাদ্য সামগ্রী গ্রহণ করেছেন মংলা পৌরসভার ৯টি ওয়ার্ডের বিএনপির সভাপতি,সাধারণ সম্পাদক ও বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল শ্রমিকদল নেতৃবৃন্দ।খাদ্য সহায়তার পাশাপাশি জনসচেতনামূলক লিফলেট ও মাস্ক বিতরণ অব্যাহত রেখেছেন তিনি। আগামী দিনেও রামপাল মংলার মানুষের জন্য এই খাদ্য সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি জানান। পুরো পৃথিবীর মানুষের এই মানবিক বিপর্যয়ে সকল রাজনৈতিক দল সামাজিক ও পেশাজীবী সংগঠন এবং বিত্তশীলদের সাধারণ মানুষের পাশে থাকার আহ্বান জানিয়েছেন ডঃ শেখ ফরিদুল ইসলাম।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET