২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • মতলবে সারা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ, চিকিৎসা সহায়তা ও ঘর নির্মাণে সহযোগিতা।




মতলবে সারা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ, চিকিৎসা সহায়তা ও ঘর নির্মাণে সহযোগিতা।

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : ডিসেম্বর ০৫ ২০২৫, ২২:৩৪ | 653 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

শাহাদাত হোসেন আনোয়ার-
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অরাজনৈতিক সামাজিক সংগঠন সারা ফাউন্ডেশন শীতবস্ত্র বিতরণ, চিকিৎসা সহায়তা এবং একটি অসহায় পরিবারকে ঘর নির্মাণে আর্থিক সহযোগিতা প্রদান করেছে। শুক্রবার (৫ ডিসেম্বর) গজরা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে দিনব্যাপী এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আমিরুল ইসলাম রাসেল–এর তত্ত্বাবধানে তিনটি এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে শীতবস্ত্র প্রদান করা হয়। পাশাপাশি দরিদ্র ও অসহায় মানুষের জন্য চিকিৎসা সহায়তা ও একটি অসহায় পরিবারকে ঘর নির্মাণে আর্থিক সহযোগিতা এবং নগদ হাদিয়া দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক, গজরা ইউনিয়ন যুবদল।
বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন—বলরাম গোস্বামী, সাংগঠনিক সম্পাদক, চাঁদপুর জেলা কমিটি আশিকুজ্জামান, প্রধান শিক্ষক, ওটারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়
সুমন মুন্সী, সহ-সভাপতি, গজরা ইউনিয়ন যুবদল। বিল্লাল হোসেন, ইউপি সদস্য, ৩ নং ওয়ার্ড আরিয়ান ইসলাম শাহীন, ছাত্রদল নেতা দীন ইসলাম, ছাত্রদল, গজরা ইউনিয়ন আশিক হোসেন, ছাত্রদল নেতা পরাগ নিয়াজী, প্রতিষ্ঠাতা ও পরিচালক, শিহরণ সমাজকল্যাণ সংস্থা।  সভাপতিত্ব করেন শাহাদাত হোসেন (আনোয়ার), সভাপতি, সারা ফাউন্ডেশন। সঞ্চালনায় ছিলেন কবি আশিকুর রহমান, উপদেষ্টা, সারা ফাউন্ডেশন ও প্রধান শিক্ষক, ওটারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
স্থানীয় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন— মোঃ সুমন বেপারী, আল-আমীন,তানজিমুল হাসান মাজ,মোঃ মাহফুজুর রহমান।স্বেচ্ছাসেবীদের ভূমিকা শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন সারা ফাউন্ডেশনের সদস্য—বাদল ফরাজী (সাংগঠনিক সম্পাদক), মোঃ সাহাদাত হোসেন, তাহের খান, খাদিজা আক্তার, নেহাল সরদার, মোঃ মিরাজ, মোঃ জুম্মন, সুরমা আক্তার, মোঃ সুজন, মোঃ নাজমুল, মোঃ শামীম, শ্রী শ্যামল প্রমুখ।
আয়োজকদের বক্তব্য সারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আমিরুল ইসলাম রাসেল বলেন,
“মানুষের কল্যাণে কাজ করাই আমাদের লক্ষ্য। অসহায় মানুষের পাশে দাঁড়াতে আমরা ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখবো।”
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET