২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • মতিহারে খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল




মতিহারে খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ২২ ২০২৫, ০১:৩৪ | 677 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর উদ্যোগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ ডিসেম্বর) দুপুর ১১টায় রাজশাহী মহানগরীর মতিহার থানার মিজার মোড় (২৯ নং ওয়ার্ড) বিএনপির আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী সদর-২ আসনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ধানের শীষের প্রার্থী জননেতা মিজানুর রহমান মিনু।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, দেশনেত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ। তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য গুরুত্বপূর্ণ। নেতাকর্মীরা তাঁর দ্রুত আরোগ্য কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।

অনুষ্ঠানে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশিদ, সাধারণ সম্পাদক মাফফুজুর রহমান রিটন, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু।

আরও উপস্থিত ছিলেন, মতিহার থানা বিএনপির সাবেক সভাপতি মোঃ আনসার আলী-সহ মহানগর ও রাসিক ২৯নং ওয়ার্ডের বিএনপি শীর্য নেতৃবৃন্দ-সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীরা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET