, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • মদিনাতুল উলুম কামিল মাদ্রাসায় শিক্ষাক্ষেত্রে ভবিষ্যত পরিকল্পনা বিষয়ক অনুষ্ঠান




মদিনাতুল উলুম কামিল মাদ্রাসায় শিক্ষাক্ষেত্রে ভবিষ্যত পরিকল্পনা বিষয়ক অনুষ্ঠান

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : সেপ্টেম্বর ০৩ ২০২৫, ০২:৪২ | 822 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

তাহসীনুল আমিন রাহী, রাজশাহী: মদিনাতুল উলুম কামিল মাদ্রাসায় উদ্দ্যোগে শিক্ষা ক্ষেত্রে ভবিষ্যত পরিকল্পনা বিষয়ক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় রাজশাহী নগরীর নামোভদ্রা এলাকায় অবস্থিত মদিনাতুল উলুম কামিল মাদ্রাসায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. মোঃ জাহাঙ্গীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রফেসর ডা. মোঃ আব্দুস সালাম মাদানী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মহানগর ওলামা বিভাগের সভাপতি, মাওলানা মোঃ রুহুল আমীন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়তে ইসলামী একটি সুসংগঠিত ও একটি আদর্শিক সংগঠন। শিক্ষার বিষয়ে সর্বচ্চ অগ্রধিকার ও গুরুত্ব দিয়ে থাকেন এই সংগঠনের নিতি নির্ধারকগণ। তিনি আরও বলেন, সারাদেশে সরকারী স্কুল-কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় মাদ্রাসাগুলোকে সরকারী এমপিওভূক্ত করা হবে। সেই লক্ষে আমাদের কাজ চলছে। আগামী জাতীয় নির্বাচণে বাংলাদেশ জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় আসে। তাহলে শিক্ষা ক্ষেত্রে সর্বচ্চ অগ্রাধিকার দেয়া হবে। পাশাপাশি মাদ্রাসাগুলির শিক্ষারমান উন্নত করা-সহ প্রতিষ্ঠানগুলিকে এমপিওভূক্ত করা হবে ইনশাআল্লাহ্।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ এমাজ উদ্দীন মন্ডল।
সাংগঠনিক সম্পাদক, মোঃ জসিম উদ্দিন সরকার, মহানগর নায়েবে আমির, এ্যাডভোকেট আবু মোঃ সেলিম।
অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, অধ্যাক্ষ মোকাদ্দাসুল ইসলাম, প্রতিষ্ঠাতা সদস্য, আলহাজ্ব সালাম, মহানগর ওলামা বিভাগের প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক, তাহসীনুল আমিন রাহী প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET