, , ,

শিরোনামঃ-




মহানগরীর আই বাঁধের অবৈধ স্থাপনা উচ্ছেদ

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ১৯ ২০২৫, ২২:১৩ | 717 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহী নগরীর হাইটেক পার্ক সংলগ্ন আই বাঁধের রাস্তার দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন।
বুধবার (১৮ জুন) দুপুর একটা থেকে হাইটেক পার্কের মূল বাঁধের দুই পাশে পানি উন্নয়ন বোর্ডের জায়গা থেকে অবৈধভাবে গড়ে ওঠা ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন রাজশাহী জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল হাসান। এসময় পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রাশেদুল ইসলাম উপস্থিত ছিলেন। এ সময় আই বাঁধের দুই পাশের আটটি দোকানসহ বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হাসান জানান, এর আগে অবৈধ স্থাপনা নিজ দায়িত্বে সরিয়ে নিতে দখলদারদের নোটিশ দেওয়া হয়েছিল। এছাড়া একাধিকবার বিষয়টি জানিয়ে মাইকিং করা হয়েছে। এরপরও যারা বাঁধের দুই পাশের অবৈধ স্থাপনা সরিয়ে নেন নি। তাদের স্থাপনা উচ্ছেদ করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET