৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • মহানবী(সা:)কে কটুক্তির প্রতিবাদে আটোয়ারীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ




মহানবী(সা:)কে কটুক্তির প্রতিবাদে আটোয়ারীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ০৬ ২০২৪, ১৮:৫৯ | 725 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপি’র সাংসদ নীতেশ নারায়ণ কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)কে কটুক্তি করার প্রতিবাদে পঞ্চগড়ের আটোয়ারীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ০৬ অক্টোবর) যোহর বাদ বাংলাদেশ জমঈয়াত, যুব ও ছাত্র হিজবুল্লাহ(ছারছীনা দরবার শরীফ) আটোয়ারী উপজেলা শাখার আয়োজনে ফকিরগঞ্জ বাজারের মেইন পাকা সড়কে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ছারছীনা দরবার শরীফের উত্তরবঙ্গের বিশিষ্ট খাদেম আলহাজ¦ সুফি আব্দুল গণি’র সভাপতিত্বে এবং আটোয়ারী উপজেলা ছাত্র হিজবুল্লাহর সাধারণ সম্পাদক হাফেজ মোঃ নূরুল্লাহ’র সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন আটোয়ারী উপজেলা মডেল মসজিদের ইমাম মাও ঃ মোঃ আইনুল হক, ফকিরগঞ্জ বাজার কেন্দ্রিয় জামে মসজিদের খতিব মাওঃ মোঃ মুশারুল ইসলাম,বাংলাদেশ জমইয়াতে হিজবুল্লাহ পঞ্চগড় জেলা শাখার সভাপতি মাওঃ মোঃ খাদেমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ মাওঃ মোঃ সিরাজুল ইসলাম, বাংলদেশ যুব হিজবুল্লাহ পঞ্চগড় জেলা শাখার সভাপতি মাওঃ মোঃ মাহমুদুল হাসান অনু প্রমুখ। কুরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের কার্যক্রম শুরু করা হয়।বক্তব্যের শুরুতে প্রতিবাদী সংগীত পরিবেশন করেন উপজেলা ছাত্র হিজবুল্লাহর সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাফেজ মোঃ মুজিব্বুল্লাহ। এসময় বক্তারা রাসুলুল্লাহ (সাঃ) আমাদের হৃদয়ের স্পন্দন, তিনি গোটা মানবজাতির নেতা। তাই ইসলামে তাকে সম্মানিত করা হয়েছে। রাসুল (সাঃ) এর কটুক্তিকারী ভারতের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপি’র সাংসদ নীতেশ নারায়ণকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবী করেন এবং অন্তবর্তী সরকারকে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানাতে ও ভারত সরকারকে আইনী পদক্ষেপ গ্রহণে কুটনৈতিকভাবে আবেদনের আহবান জানান। এসময় বিক্ষোভকারীরা ‘ বিশ^নবীর অপমান-সইবে নারে মুসলমান ’, ‘ রাসুলের দুশমনেরা হুশিয়ার সাবধান’, ‘ নারায়ে তাকবীর আল্লাহু আকবার’, ‘ নারায়ে রিসালাত ইয়া রাসুলুল্লাহ’ সহ আরও বিভিন্ন স্লোগান দিয়ে উত্তাল করে তোলে সমাবেশস্থল। মানববন্ধন ও সমাবেশে প্রায় সহ¯্রাধিক ধর্মপ্রাণ মুসলমান অংশ গ্রহণ করেন।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET