কুমিল্লার চৌদ্দগ্রামে মহান বিজয় দিবস ও চেতনা ব্লাড ডোনেট গ্রুপের ১ম বর্ষপূর্তি উপলক্ষ্যে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন সোমবার দোয়েল চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন চেতনা ব্লাড ডোনেট গ্রুপের প্রধান উপদেষ্টা ও পৌর মেয়র মিজানুর রহমান। চেতনা ব্লাড ডোনেট গ্রুপের প্রতিষ্ঠাতা আহবায়ক মোঃ রাশেদুল আলম সবুজের সভাপতিত্বে ও সদস্য সচিব কামরুল ইসলাম মুরাদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গ্রুপের যুগ্ম আহবায়ক লোকমান হোসেন, মোশাররফ হোসেন, রেদোয়ানুল করিম, কাজী ইফতি, মির্জা আলী হোসেন, কাজী মাহমুদুল হক শাহাদাত, সিপন খান, ফরহাদ মুরাদ, রিয়াদ, রাজু, রাফসান জামীল, রাফি, শুভ, কো-অর্ডিনেটর ইসমাইল হোসেন মাসুম, রোহিত, ইয়াছিন, রনি, মামুন, সৌরভ, রাফি, চেতনা একাডেমিক কেয়ারের পরিচালক শহিদুল ইসলাম, হাসান মোহাম্মদ মোতালেব, নাছির উদ্দিন, বদিউল আলম, আজিজুল হক আজিম, মহিউদ্দিন সাগর, শিক্ষক রফিকুল ইসলাম নীল, আউয়াল, জাহিদুল আলম শামীম, ইমরান, ফ্যামিলি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর ড. প্রদীপ কুমার পাল ও এক্সিকিউটিব ডিরেক্টর অপূর্ব কুমার পাল, পাঁচরা জনকল্যান সংস্থার সদস্য শওকত, রাশেদ, সাংবাদিক মাহফুজ নান্টু, চেতনা একাডেমিক কেয়ার প্রাক্তন ছাত্র-শিক্ষক ও ফোরামের সদস্যরা। অনুষ্ঠানের মেডিকেল সরঞ্জাম প্রদান করেন ফ্যামিলি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, সার্বিক সহযোগীতায় করেছে চেতনা একাডেমিক কেয়ার ও চেতনা ব্লাড ডোনেট গ্রুপ।
Please follow and like us:








