, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • মহান মে দিবসে রাজশাহীতে শ্রমিক দলের সমাবেশ, ন্যায্য অধিকার আদায়ের দাবি




মহান মে দিবসে রাজশাহীতে শ্রমিক দলের সমাবেশ, ন্যায্য অধিকার আদায়ের দাবি

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ০১ ২০২৬, ২২:৪৪ | 816 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মহান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে শ্রমিকের ন্যায্য অধিকার ও দাবি আদায়ের আহ্বান জানিয়ে রাজশাহীতে সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল।
শুক্রবার নগরীর বিভিন্ন সেক্টরের শ্রমিক ও নেতাকর্মীদের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মাইনুল হক হারুসহ বিভিন্ন সেক্টরের শ্রমিক নেতা-কর্মীরা।
বক্তারা বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির চালিকাশক্তি। তাদের ন্যায্য মজুরি, কর্মসংস্থান, নিরাপদ কর্মপরিবেশ ও অধিকার নিশ্চিত করতে হবে। মে দিবসের চেতনাকে ধারণ করে শ্রমিকদের স্বার্থরক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তারা।
সমাবেশ শেষে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ভবিষ্যতে আরও কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET